Friday, June 26, 2026

কুয়াশায় ঢেকে গেল ধর্মশালার মাঠ, প্যাভিলিয়নে ফিরলেন দুই দলের ক্রিকেটাররা

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় ২৭৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শুরুটা ভালই করেছিল টিম ইন্ডিয়া (team India)। চারটি ছয় এবং চারটি বাউন্ডারি সৌজন্যে ৪৬ রান করেন ভারতীয় ক্যাপ্টেন। মাত্র চার রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন রোহিত শর্মা(Rohit Sharma)। কিছুক্ষণের মধ্যে ভুল শট খেলে ফিরে যান শুভমন। কিন্তু তাতেও রান তোলার গতি কমেনি। বিরাট এবং শ্রেয়স দুজনেই একে একে নামার পর বাউন্ডারি দিয়ে খাতা খোলেন। ১৫.৪ ওভার খেলে ভারত ১০০/২। সব ঠিকঠাক চলছিল কিন্তু আচমটাই বাদ সাধলো ধর্মশালার কুয়াশা (Fog interrupted match)। ঘড়ির কাঁটা তখন সাড়ে সাতটা ছুঁয়েছে। আচমাই মাঠ জুড়ে সাদা মেঘের মতো ভেসে এল কুয়াশা। সমস্যায় পড়লেন প্লেয়াররা। তাই সাময়িকভাবে ম্যাচ স্থগিত রাখা হয়।

ধর্মশালের পিচে রাতের দিকে শিশির পড়বে এটা কাঙ্খিত ছিল। কিন্তু সেই কুয়াশার কারণে যে ম্যাচ বন্ধ হয়ে যেতে পারে এমনটা কেউ আশা করেননি। প্রাথমিকভাবে নিউজিল্যান্ডের (NZ) প্লেয়াররা আম্পায়ারকে অভিযোগ জানান যে বল দেখতে অসুবিধা হচ্ছে। এরপর দেখা যায় বিরাট কোহলি আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। যদিও কুয়াশা ঢাকা মাঠেও শ্রেয়স যেভাবে বাউন্ডারি মারলেন তাতে অবাক ধারাভাষ্যকাররাও। অবশ্য কিছুক্ষণের মধ্যেই কুয়াশা কেটে যাওয়ায় ফের খেলা শুরু হয়েছে ।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...