Sunday, June 14, 2026

‘মহুয়া আমার সন্তানের মতো’, ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন থারুর

Date:

Share post:

সম্প্রতি ভাইরাল হয় মহুয়া মৈত্র এবং শশী থারুরের বেশ কিছু ছবি। যেখানে একটি নৈশ পার্টিতে দেখা যায় দুই দলের দুই সাংসদকে। হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে সিগার এবং দু’জনেরই টোস্ট করা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। নানা মহলের থেকে উড়ে এসেছিল নানা মন্তব্য। এই নিয়ে এবার মুখ খুললেন শশী থারুর।

কংগ্রেস সাংসদ বলেন, ‘এটি অত্যন্ত নিম্নমানের রাজনীতি।’ গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে শশী থারুর বলেন, ‘এই ছবিগুলি একটি জন্মদিনের পার্টিতে তোলা হয়েছিল। সেটিকে বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে যাতে মনে হয় এটি কোনও সিক্রেট মিটিং।’

শশী থারুর আরও বলেন, ‘মহুয়া আমার থেকে অনেকটাই ছোট। ওকে আমি সন্তানের মতো দেখি। সেই বাচ্চা মেয়েটিরই জন্মদিন ছিল। যদিও আমার তাঁকে শিশু বলা উচিত নয়। তবে আমি ওকে সন্তানের মতোই দেখি। ও আমার থেকে ১০/২০ বছরের ছোট।

শশী থারুর বলেন, ‘সেদিন ওর জন্মদিনের পার্টি চলছিল। আমরা ১৫ জন ওই পার্টিতে উপস্থিত ছিলাম। আমার বোনও আমন্ত্রিত ছিল। কিন্তু, কিছু লোক সেই ছবিগুলিকে ইচ্ছাকৃতভাবে ক্রপ করে প্রকাশ করেছে। দেখে মনে হচ্ছে যেন কোনও সিক্রেট প্রাইভেট মিটিং চলছিল। তাই যদি হত তবে একটি প্রাইভেট মিটিং কে আমাদের দু’জনের ছবি তুলল? আসলে কিছুই নয়। সেদিন ওর জন্মদিন ছিল।’

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...