Thursday, June 25, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির বুমরাহর, ভাঙলেন কপিল দেবের রেকর্ড

Date:

Share post:

গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ব‍্যাট বলে ধারাবাহিকতা রাখে ভারতীয় দল। গতকাল কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন যশপ্রীত বুমরাহ। ভেঙে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের নজির।

নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপে ২৮টি উইকেট ছিল বুমরাহর। বিশ্বকাপে কপিলেরও উইকেট ২৮টি। কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানকে আউট করেন বুমরাহ। আর সেই সুবাদে কপিলকে টপকে যান তিনি। এখন তাঁর উইকেটের সংখ্যা ২৯টি। তবে অনেক কম ম্যাচে কপিলের নজির ভেঙেছেন বুমরাহ। ২৮টি উইকেট নিতে ২৬টি ম্যাচ লেগেছিল কপিলের। সেখান মাত্র ১৪টি ম্যাচ খেলেই সেই নজির ভেঙেছেন যশপ্রীর বুমরাহ। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের তালিকায় শীর্ষে রয়েছেন জাহির খান এবং জাভাগাল শ্রীনাথ। ২৩টি ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছেন জাহির। শ্রীনাথও ৪৪টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি। মাত্র ১২টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে অনিল কুম্বলে।

আরও পড়ুন:সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে ক্রিকেটারদের বের করে দিলেন ফিল্ডিং কোচ, ভিডিও পোস্ট BCCI-এর

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...