Saturday, March 14, 2026

বিচারব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করছে BJP! প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে বিস্ফো.রক অভি.যোগ মমতার

Date:

Share post:

ভারতের বিচারব্যবস্থাকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, যে বিচারপতিদের বিজেপি নিয়ন্ত্রণ করতে পারে না, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও পদ পান না। একই সঙ্গে তৃণমূল সভানেত্রীর মতে, আইপিসি বদলের নামে আরও ভয়ঙ্কর আইন আনার চেষ্টা করছে মোদি সরকার।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে গেরুয়া শিবির। সরাসরি বিজেপি কার্যালয় থেকে নির্দেশ আসে নিম্ন আদালতে। বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়েও মমতা বলেন, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট (Supreme Court) নিয়ে কিছু বলব না। কিন্তু লোয়ার কোর্ট, সেখানে বিজেপির সদর দফতর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে। আর বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।”

এরপর এই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।”

আরও পড়ুন: রাজ্যের পাঠ্যবইতে ‘ইন্ডিয়া/ভারত’ থাকবে: NCERT সুপারিশ উড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধান বিচারপতি ও পুলিশ আধিকারিকদের আঞ্চলিক ভাষা জানার বিষয় নিয়ে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “কোনও এলাকায় কেউ পুলিশে কাজ করে। তাঁকে তো স্থানীয় ভাষা জানতে হবে। চিফ জাস্টিসের সার্ভিসে অন্তত আঞ্চলিক ভাষা জানার লোক পাঠান। সেটা পাঠাবে না। যারা আঞ্চলিক ভাষা জানবেন, তাঁদের সরিয়ে দেবে। সুপ্রিম কোর্টের কথা বলছি না।” উদাহরণ দিয়ে তিনি বলেন, যোগ্য মানুষ প্রধান বিচারপতি হতে পারছেন না। অপেক্ষা করতে করতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।

সম্প্রতি আইপিসি বদলে ন্যায়সংহিতা চালুর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এ দিন তারও বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আইপিসি বদলানোর নামে তিনটে আরও ভয়ঙ্কর আইন আনছে। মুখ্যমন্ত্রীর কথায়, “ভুলে যেও না আজ তোমরা ক্ষমতায় আছ। আগামী দিনে অন্য কেউ আসবে। আগামী প্রজন্মের জন্য আমরা শুধু ভুলের পাহাড় রেখে যেতে পারি না!”

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...