Thursday, June 4, 2026

বিশ্বকাপ খেলতে এসে বড় বিপদ থেকে বাঁচলেন স্টোকস

Date:

Share post:

ভারতে বিশ্বকাপ খেলতে এসে দিল্লিতে গাড়ি দুর্ঘটনা মুখে পড়েছিলেন বেন স্টোকস। এমনটাই স্বয়ং জানালেন স্টোকস নিজে। এই বছর ভারতের মাটিতে বসেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এই হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলতে ভারতে ইংল‍্যান্ড দল। আর খেলতে এসেই দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্টোকস। স্টোকসের সঙ্গে ছিলেন লিভিংস্টোন।

দিল্লিতে ইংল্যান্ডের খেলা ছিল ১৫ অক্টোবর। ওই দিন আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ইংরেজরা। সেই ম‍্যাচে আফগানদের কাছে হারে ইংল‍্যান্ড। সেই ম্যাচের আগে বা পরে ঘটনাটি ঘটে। কোন দিন ঘটেছিল তা জানাননি স্টোকস। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন স্টোকস। সেখানে দেখা যায় স্টোকসরা যে অটোতে বসেছিলেন, তার খুব কাছ দিয়ে একটি গাড়ি বার হয়ে যায়। অটোচালক কোনও মতে অটো সরিয়ে নেন। সেখানে স্টোকস বলেন,”অটোর পিছনে বসেছিলাম আমরা। লিভিংস্টোন এবং আমার চেহারা বেশ বড়। সঙ্গে ছিল আমাদের কন্ডিশনিং কোচ। ওর চেহারাও বেশ বড়। অটোটা ছোট ছিল। তিন জন মিলে পিছনে বেশ কষ্ট করেই বসেছিলাম। এদিক ও দিক ঘুরছিলাম আমরা। সেই সময় একটা গাড়ি আমাদের পাশ দিয়ে বার হয়ে যায়। একবারের জন্যেও গতি কমায়নি গাড়িটা।”

এদিকে বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার কাছেও হারল তারা। এদিন লঙ্কানদের কাছে ৮ উইকেটে হারল জস বাটলারের দল। প্রথমে ব‍্যাট করে ১৫৬ রান করে ইংরেজরা। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লঙ্কানরা।

আরও পড়ুন:বিশ্বকাপে বড় ধাক্কা ভারতের, ইংল‍্যান্ড ম‍্যাচেও নেই হার্দিক : সূত্র

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...