Thursday, May 14, 2026

বিশ্বকাপের ম‍্যাচের আগে ইডেনে দুর্ঘটনা

Date:

Share post:

আর কয়েকদিন তারপরই ইডেনে বিশ্বকাপের ম‍্যাচ। দুর্গাপুজো শেষে তিলোত্তমায় এবার ক্রিকেট উৎসব। শনিবার বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ ইডেন গার্ডেন্সে। তার ৪৮ ঘণ্টা আগেও টিকিট না পেয়ে সিএবি সদস্যদের বিক্ষোভ চলছে। কর্তারা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায়। কিন্তু শাকিব আল হাসানদের ম্যাচের দু’দিন আগে বৃহস্পতিবার হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে গেল ইডেনে।

ক্রেন নিয়ে কাজ চলছিল ইডেনে। আচমকা সেই ক্রেনের ধাক্কায় স্টেডিয়ামের চার নম্বর গেট সংলগ্ন দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দু’দিন পর বিশ্বকাপের ম্যাচ। তার মধ্যেই দুর্ঘটনার কবলে ইডেন। ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের গেটের দেওয়ালে। ওই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। জরুরি ভিত্তিতে দেওয়াল সারানোর কাজও শুরু হয়েছে।শনিবারের আগেই স্টেডিয়ামের চার নম্বর গেট আগের জায়গায় ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছে সিএবি।

দুর্ঘটনাটুকু বাদ দিলে ইডেন নিয়ে অভিযোগ থাকার কথা নয়। বিশ্বকাপের জন্য তৈরি ক্রিকেটের নন্দনকানন। শুধু টিকিট নিয়ে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে সদস্যদের। ওয়েবসাইটে টিকিট বুক করতে না পেরে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখিয়েছেন কিছু সদস্য। এর বাইরে সিএবি কর্তাদের কাছে মাথাব্যথা কিছু নেই। ক্রিকেট কার্নিভালে একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ দেখা যাবে ইডেনে।

আরও পড়ুন:বিশ্বকাপে পর পর হার পাকিস্তানের, বাবরের উদ্দেশে কড়া বার্তা পিসিবির

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...