Tuesday, June 23, 2026

‘দশম অবতার’-এর বক্স অফিসে থাবা বসাতে ব্যর্থ ‘বাঘাযতীন’! হার মানলেন দেব

Date:

Share post:

একযুগ পর একসঙ্গে সৃজিত-প্রসেনজিৎ (Srijit Mukherjee & Prasenjit Chatterjee) জুটি। ‘দশম অবতার’ (Dawshom Awbotaar) যে বক্স অফিসকে সাফল্য এনে দেবে এটা আগে থেকে জানাই ছিল। সিনেমা নিয়ে সমালোচনা হয়েছে ঠিকই, অনেকে আবার বলেছেন সৃজিতের কাছ থেকে আরও একটু বেশি আশা করা হয়েছিল, কিন্তু টাকার অঙ্কে বাজিমাত করল এই ছবিই। ‘গুমনামী’র পর একসঙ্গে এক ফ্রেমে দাপট দেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য (Prosenjit Chatterjee and Anirban Bhattacharya)। এই যুগলবন্দিতেই পিছু হটতে হল ‘বাঘাযতীন’ দেবকে(Dev)। সকলকে পিছনে ফেলে এগিয়ে গেল সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherjee) পরিচালিত কপ ইউনিভার্সের প্রথম বাংলা ছবি ‘দশম অবতার'(Dawshom Awbotaar) ।

 

এবারের পুজোর আনন্দে বাঙালির উন্মাদনার অন্যতম আকর্ষণ ছিল চারটে বাংলা সিনেমা। একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা , কিন্তু সবাই লড়ছেন বাংলা সিনেমাকে জয়ী করার জন্য। শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমার টিকিটের চাহিদা আজ দ্বাদশীতেও চোখে পড়ার মতো ছিল। ‘জঙ্গলে মিতিন মাসি’ হিসেবে কোয়েল মল্লিক অনবদ্য। কিন্তু বাংলার সিনেপ্রেমী মানুষ চোখ রেখেছিলেন দেব বনাম প্রসেনজিৎ লড়াইয়ের দিকে। সেখানেই বাজিমাত বুম্বাদার। দশম অবতারের বক্স অফিস কালেকশনে এতোটুকু থাবা বসাতে পারল না ‘বাঘাযতীন’। দেব অভিনীত এই সিনেমার প্যান ইন্ডিয়া রিলিজ হলেও ফল আশানুরূপ নয়।

সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় দুর্দান্ত আয় করেছে ‘দশম অবতার’। প্রযোজনা সংস্থার খবর অনুযায়ী, মাল্টি স্টারকাস্ট অভিনীত এই ছবি গত ৫ দিনে প্রায় তিন কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে খবর।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...