Thursday, May 14, 2026

রেড রোডের মেগা কার্নিভ্যালে যোগ দিতে ৩৩ দিন পর বাড়ি থেকে বেরোবেন মমতা

Date:

Share post:

শুক্রবার রেড রোডে (Red Road) মেগা কার্নিভ্যাল (Pujo Carnival)। আর সেকারণেই সব বাধা উপেক্ষা করে দীর্ঘ ৩৩ দিন পর বাড়ির বাইরে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ৩৩ দিন চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিলেও কালীঘাটের (Kalighat) বাড়িতে বসেই একের পর এক প্রশাসন ও দলীয় কর্মসূচি তদারকি করেছেন। প্রয়োজনে সেরে নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু সশরীরেই থাকতে পারেননি তিনি। পাশাপাশি মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনও বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে করেন মুখ্যমন্ত্রী।

এরপর গত ১২ অক্টোবর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে এর আগে এত দিন ঘরবন্দি থাকেননি তিনি। তবে স্পেন সফরে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী। তা গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরেই এসএসকেএমে গিয়ে চিকিৎসা করান মমতা। চিকিৎসকরাই তাঁকে হাঁটাচলা বন্ধ করে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার তিনি যাবেন কার্নিভ্যালে।

 

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...