Wednesday, June 3, 2026

লক্ষ্মীপুজোয় হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন

Date:

Share post:

লক্ষ্মীপুজোয় হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন (০২৩৮১) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামিকাল, শনিবার লক্ষ্মীপুজোর দিন এই স্পেশাল ট্রেন সকাল ৮টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নয়াদিল্লি পৌঁছবে। তারপর বুধবার, পয়লা নভেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা দেবে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেনটি। হাওড়া ফেরার পথে এই ট্রেন দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে।

জানা গিয়েছে, স্পেশাল এই ট্রেনে রয়েছে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচ। এই ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে বেশি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে কোনওরকম ছাড় কিংবা তৎকাল কোটার সুবিধা থাকছে না। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) এবং ইন্টারনেটের মাধ্যমে এই স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন:মেগা কার্নিভালের জন্য ভোর থেকেই যান নিয়ন্ত্রণ, আজ শহরের যে রাস্তাগুলি বন্ধ

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...