Monday, April 6, 2026

পুজো কার্নিভালে নাচ অর্থমন্ত্রীর! পাখা হাতে বাতাস করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রেড রোডে পুজো কার্নিভালে অন্য রূপে ধরা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রী যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে উৎসবের দিনে অন্য মুডে ধরা দিলেন ভিভিআইপিরা।

গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো এখন কারও কারও কাছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো বলে পরিচিত। শুক্রবার দেখা গেল, কার্নিভালে স্থান হয়েছে হিন্দুস্তান ক্লাবের প্রতিমা। আর সেই পুজোর শোভাযাত্রার পুরোভাগে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। পরনে গোলাপি পাড়ের হলুদাভ সোনালি রঙের শাড়ি। খোপায় ফুল। আর হাতে গাঁদা ফুল সহ পুষ্পপত্র নিয়ে গানের তালে নাচছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে চন্দ্রিমা যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই হাওয়া করার ব্যাপারটা অবশ্য ছিল প্রতীকী। যাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাঁদের হাওয়া বাতাস দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। বার্তা এটাই।

রেড রোডে এদিনের কার্নিভালে আয়োজনের কোনও খামতি ছিল না। দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে কার্নিভালে সশরীরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে বহুবর্ণে সাজানো ট্যাবলো ও শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছিল রেড রোড জুড়ে। পুলিশের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল সেখানে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...