Friday, June 26, 2026

মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাজায়, আরও বড় হা.মলার পথে ইজরায়েল

Date:

Share post:

ইজরায়েলে হামাসের হামলার প্রতিঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। তবে এখনই থামবার পাত্র নয় ইহুদিরা। আকাশপথে হামলার পাশাপাশি এবার তারা সরাসরি ট্যাঙ্কার হামলা, গোলাবার্ষণের পথে হাঁটছে। বোমা হামলা চালিয়ে গাজাতে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছে ইজরায়েল। সবমিলিয়ে গাজায় আরো বড় হামলার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।

গত দু’রাত ধরে একটানা ট্যাঙ্ক-হামলা চালানোর পর শুক্রবার ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন, এবার স্থলপথে আরও তীব্র আক্রমণ শানাতে চলেছেন তাঁরা। ইজরায়েলের বোমা হামলায় ইতিমধ্যেই গাজায় ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে বাকি পৃথিবীর সঙ্গে এই ভূখণ্ডটির যোগাযোগ কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। অবশ্য হামাসের তরফ থেকে জানানো হয়েছে, তারা পুরোদমে ইজরায়েলি বাহিনীর হামলার মোকাবিলা করতে প্রস্তুত। তবে লাগাতার হামলার জেরে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ভূমধ্য সাগরের তীরবর্তী গাজা ভূখণ্ড।

এদিকে তথ্য বলছে, দুপক্ষের এই সংঘর্ষে ইজরায়েলে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের আক্রমণে সেখানে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক শিশু এবং মহিলা। যুদ্ধবিধ্বস্ত গাজাতে ত্রাণ পৌঁছানোর জন্য সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ। তবে ইজরায়েল যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে বিশেষজ্ঞদের অনুমান, গাজাকে পুরোপুরি ধ্বংস না করার পর্যন্ত থামবার পাত্র নয় ইহুদিরা।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...