Friday, June 26, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষের প্রশংসায় বিরাট

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। লখনৌতে ভারতের সামনে ইংল‍্যান্ড। আর সেই ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষের তিন  ক্রিকেটারের প্রশংসা করলেন বিরাট কোহলি। বললেন খেলতে মুখিয়ে আছি।

এদিন এক সাক্ষাৎকারে বিরাট বলেন,” মার্ক উডের বিরুদ্ধে আগেও খেলেছি। আমার মতে, ও অসাধারণ বোলার। ব্যাটারদের সমস্যায় ফেলার জন্যে যা যা দক্ষতা থাকা দরকার সব ওর আছে। উডের বোলিংয়ে খেলে নিজেকে পরীক্ষার মুখে ফেলতে চাই।” এরপরই  বিরাট বলেন,” আদিল রশিদ এমন একজন বোলার, যাকে নিয়ে খুব কম হইচই হয়। ইংল্যান্ডের হয়ে কী অসাধারণ বল করছে। ওর বিরুদ্ধে খেলা সত্যিই চ্যালেঞ্জের ব্যাপার। রশিদের বিরুদ্ধে খেলার জন্যে মুখিয়ে রয়েছি।” এছাড়াও রুটের প্রশংসা করে কোহলি বলেন, ” সব দিক বিচার করেই জো দারুণ ক্রিকেটার। দারুণ রিভার্স ল্যাপ মারতে পারে। ওর থেকে এই শট শেখার ইচ্ছে রয়েছে।”

আরও পড়ুন:আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

 

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...