Friday, May 22, 2026

রবিবার বিশ্বকাপে ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, ম‍্যাচে কি পাওয়া যাবে হার্দিককে? জানালেন রাহুল?

Date:

Share post:

আজ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। এখনও পযর্ন্ত পাঁচটার মধ‍্যে পাঁচটাতেই জয়। রবিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করে হাফ ডজন জয়ের পাশাপাশি সেমিফাইনালের পথও প্রসস্থ করতে চাই রোহিত শর্মারা। অপরদিকে ইংল‍্যান্ড, যারা বিশ্বকাপে এখনও পযর্ন্ত মেলে ধরতে পারেনি নিজেদের। ঘুরে দাঁড়াতে মরিয়া ইংরেজ বাহিনী। তবে এই মুহূর্তে যে ফর্মে আছে টিম ইন্ডিয়া তাতে ইংল‍্যান্ডকেও চাপে ফেলবে রোহিত-বিরাটরা, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধেও নেই হার্দিক পান্ডিয়া। আবার কবে খেলতে পারবেন সেটাই এখন সব ভারতীয় সমর্থকের প্রশ্ন। ম‍্যাচে নামার আগে হার্দিকক নিয়ে মুখ খুললেন সতীর্থ কে এল রাহুল। তিনি বলেন,”হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ও না থাকা দলের বড় ক্ষতি। রবিবার ওকে আমরা পাব না। এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই হার্দিক আছে।” যদিও হার্দিক না থাকায় দলের কোন সমস‍্যা হবে না বলেই মনে করছেন রাহুল। এই নিয়ে তিনি বলেন,” আমাদের কাছে সূর্যকুমার যাদব আছে। রবিবার হয়তো ও আরও একটা সুযোগ পাবে। সূর্যও খুব ভাল ব্যাটার। হার্দিক না ফেরা পর্যন্ত ওকেই সামলাতে হবে।”

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষের প্রশংসায় বিরাট

Related articles

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...