Friday, May 22, 2026

রবিবার দুপুরে দশ মিনিটের জন্য ইডি দফতরে জ্যোতিপ্রিয় কন্যা!

Date:

Share post:

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবে রবিবার ইডি (ED) দফতরে এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick, daughter of Jyotipriya Mallick)। প্রাক্তন খাদ্য মন্ত্রী গ্রেফতার হওয়ার পর তাঁর পরিবারের আয়-ব্যয়ের হিসেবের দিকে নজর রেখেছে তদন্তকারী সংস্থা। এরই প্রেক্ষিতে প্রিয়দর্শিনীর (Priyadarshini Mallick) কাছে কিছু নথি চাওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই হিসেব দিতেই আজ দুপুরে নির্ধারিত সময়ে কেন্দ্রীয় দফতরের যান তিনি। যদিও সংশ্লিষ্ট আধিকারিক না থাকায় মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রিয়দর্শিনীকে বেরিয়ে আসতে দেখা যায়।

পেশায় প্রিয়দর্শিনী কলেজের সহকারী অধ্যাপক। কিন্তু তাঁর ব্যাংকের নথি দেখে আয় ব্যয় সংক্রান্ত হিসেবে গরমিলের আশঙ্কা প্রকাশ করে নথি তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রিয়দর্শনী অবশ্য পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি টিউশন পড়িয়ে টাকা রোজগার করেছেন। কয়েক মাস আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন জ্যোতিপ্রিয় কন্যা। এর আগে আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে ছিলেন প্রিয়দর্শিনী।

Related articles

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...