Friday, May 15, 2026

Tollywood: বড়পর্দায় বনফুলের ছোটগল্প! মুখ্য চরিত্রে পরাণ-ঋত্বিক

Date:

Share post:

বনফুলের ছোট গল্প এবার সেলুলয়েডে তুলে ধরতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)। সামাজিক ঘরানার কমেডি ছবি ‘একটু সরে বসুন’-এর প্রথম ঝলক এল প্রকাশ্যে। পরিচালকের কথায়, বেকারত্ব নিয়ে সমসাময়িক সঙ্কট এবং আজকের তরুণরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তা নিয়েই এই গল্প। এটি মূলত একটি সোশ্যাল কমেডি। সাহিত্যিকের লেখা গল্পের সঙ্গে দুর্দান্ত মানানসই কাস্টিং করতে পেরে সিনেমা নিয়ে আশাবাদী কমলেশ্বর।

পুজোতে মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি। যেখানে কপ ইউনিভার্স-এর ছবির পাশাপাশি দেশপ্রেমের কথাও বড় পর্দায় ধরা পড়েছে। আবার রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি গল্পের সঙ্গে ধরা দিয়েছে মহিলা গোয়েন্দার কাহিনী। এবার দর্শককে একটু হাসানোর পালা।

তবে তার সঙ্গে সমাজের সমস্যাকেও তুলে ধরতে বনফুলের গল্প নিয়েই কাজ কমলেশ্বর মুখোপাধ্যায়ের। টিজার বলছে, সংস্কৃত ভাষায় স্নাতক বেকার যুবক গুড্ডু আর তার ছোটবেলার ভালোবাসা পিউয়ের জীবন কাহিনী দেখা যাবে এই সিনেমায়। ভুলবশতই এক সাহসী কাজ করে গুড্ডু হয়ে ওঠে মিডিয়ার হিরো। তারপর একের পর এক হাস্যকর ঘটনার ঘনঘটা।

 

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay),ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), ইশা সাহা (Ishaa Saha), পাওলি দাম (Paoli Dam), রজতাভ দত্ত (Rajatabha Dutta), পায়েল সরকার (Payel Sarkar), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) সহ অন্যান্যরা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...