Friday, May 15, 2026

ব্যবসা বাড়ছে কলকাতায়, চমকে দেবে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট!

Date:

Share post:

কলকাতায় (Kolkata) বাড়ছে ব্যবসা করার প্রবণতা। আন্তর্জাতিক সমীক্ষা (International survey) বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই শহরে জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার (Knight Frank India)রিপোর্ট বলছে, চলতি বছরে সহ কলকাতায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক কাজের জন্য নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে । গত বছর যা ছিল ২০ লক্ষ বর্গফুট।এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বাণিজ্য ক্ষেত্রে লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে তিলোত্তমায়। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি কলকাতায় নতুন করে ৪৩ লক্ষ বর্গফুট জায়গা তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

কলকাতার পাশাপাশি অবশ্য মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদের নাম উঠে এসেছে এই সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে গত ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। দ্বিতীয় স্থানে চেন্নাই, সেখানে নতুন করে ৫১ লক্ষ বর্গফুট এলাকা লিজ দেওয়া হয়েছে। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্টটি বলছে, কলকাতায় ই কমার্স সংস্থাগুলি লিজ নেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। ভাড়া নেওয়া জায়গার প্রায় ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর একে একে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা রয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...