Sunday, March 15, 2026

খড়দহে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! প্র.তিবাদে থানার বাইরে বিক্ষো.ভ

Date:

Share post:

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল টিটাগড় পুরসভা এলাকায়। নিহত যুবকের নাম আকাশ প্রসাদ। এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভে পুরপিতা ও তাঁর অনুগামীরা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সুত্রপাত রবিবার সকালে। অভিযোগ, এদিন টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী আকাশ প্রসাদকে মারধর করে একদল যুবক।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। তাঁর মাথায় চোট লাগে।

এর পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই বিকাশ ও তাঁর অনুগামীরা মৃতদেহ নিয়ে খড়দহ থানায় যান সঠিক বিচারের আশায়। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়দহ থানা এলাকায়।  পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও থমথমে এলাকা।

আরও পড়ুন- ম.র্মান্তিক ঘটনা, মাঠেই মৃ.ত্যু ২৯ বছরের খেলোয়াড়ের

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...