Friday, June 19, 2026

রেল লাইন পেরোতে যাওয়াই কাল! মা-দুই মেয়েকে পি.ষে মা.রল বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। রবিবার বিকেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরটের (Meerut) কাছে কাসামপুর ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন লাইন পারাপার করতে গিয়েই বন্দে ভারত এক্সপ্রেসে সজোরে ধাক্কা খান ৪০ বছর বয়সী এক মহিলা ও তার দুই কন্যা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে খবর। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিনজনই উত্তরপ্রদেশের কানকারখেরার বাসিন্দা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। রবিবার বিকেলে মোনা নামক বছর চল্লিশের ওই মহিলা তাঁর স্বামী নরেশ ও দুই মেয়ে মনীষা (১৪) ও চারু (৭)-র সঙ্গে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এদিন নরেশ হাতে টানা ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই ঠেলাগাড়িতেই বসেছিলেন মোনা ও তাঁর দুই মেয়ে। রবিবার কাসামপুর রেলওয়ে ক্রসিংয়ের রেলগেট বন্ধ ছিল। কিন্তু সেই রেলগেটের নীচ থেকেই পেরিয়ে যান সকলে। এরপরে ঠেলাগাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার সময়ই অপর দিক থেকে দ্রুতগতিতে আসা বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে তাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠেলাগাড়িতে বসে থাকা মোনা ও তাঁর দুই কন্যার।

এদিকে চোখের সামনে পরিবারকে শেষ হয়ে যেতে দেখে শোকস্তব্ধ নরেশ। তিনি বলেন, ভেবেছিলাম রেলগেট টপকে ছোট ঠেলায় বসিয়ে তাড়াতাড়ি ওদের পার করিয়ে দেব। কিন্তু বন্দে ভারত ট্রেন তখন কাছাকাছি চলে এসেছিল। তাড়াতাড়ি করেও পারিনি প্রাণে বাঁচাতে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...