Friday, May 8, 2026

ভোট প্রচারে পেটে ছু.রি মা.রা হল সাংসদকে, হাসপাতালে চিকিৎসাধীন রেড্ডি

Date:

Share post:

তেলেঙ্গানায় সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রচার। প্রচারে নেমেছেন শাসক ও বিরোধী দলের নেতারাও। এরমধ্যেই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। তেলেঙ্গানার শাসকদল তথা ভারত রাষ্ট্র সমতির সাংসদ কোথা প্রভাকর রেড্ডিকে প্রকাশ্যে পেটে ছুরি মারা হল। বিপুল জনসমাগমের মাঝেই ঘটে গেল এমন ভয়ঙ্কর ঘটনা। সোমবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সিদ্দিপেট জেলায়।

সিদ্দিপেট জেলার মেদাক লোকসভা কেন্দ্রের সাংসদ রেড্ডি। সূত্রের খবর, এদিন সুরামপল্লি গ্রামে দলীয় প্রার্থী দুব্বাকের সমর্থনে প্রচারে বেরোন প্রভাকর। তখন ভিড়ের মধ্যে এক ব্যক্তি আচমকাই সাংসদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাংসদ হাত দিয়ে পেটের ক্ষত জায়গাটি ধরে গাড়িতে উঠছেন। সিদ্দিপেটের পুলিশ কমিশনার জানিয়েছেন, “সাংসদ প্রভাকর রেড্ডিকে গাজেওয়েলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আপাতত বিপন্মুক্ত।”

এদিকে যে ব্যক্তি সাংসদের পেটে ছুরিকাঘাত করেছে, তাকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত থাকা জনতারাই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এই ভোট প্রচারের মধ্যে কেন বিআরএস সাংসদকে ছুরিকাঘাত করা হল তা নিয়ে খোঁজ খবর চলছে।

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...