Saturday, May 16, 2026

সিঙ্গুর মামলায় কী নির্দেশ আরবিট্রাল ট্রাইবুনালের!

Date:

Share post:

টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBIDC-কে। সিঙ্গুর (Singur) মামলায় সোমবার এই নির্দেশ দিয়েছে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। একই সঙ্গে ২০১৬ সালের সেপেম্বর থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ১১ শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্যকে। মামলার খরচ বাবদ জমা দিতে হবে আরও ১ কোটি টাকা।

সিঙ্গুর (Singur) অধিগ্রহণ মামলায় ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সিঙ্গুরে তৎকালীন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বেআইনি ছিল। এরপর অধিগৃহীত জমির পুরোটাই ফিরিয়ে দেয় টাটা গোষ্ঠী। তবে, দীর্ঘদিন ধরে তিন সদস্যর বেঞ্চে এই মামলা চলছিল। টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) ছিল দুটি পক্ষ। এদিন আরবিট্রাল ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দিল, টাটা গোষ্ঠীকে অর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের তরফে কোনও পদক্ষেপ করা হবে কি না তা এখনও জানানো হয়নি। তবে, আইন অনুযায়ী এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারে রাজ্য।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...