Friday, May 15, 2026

হাসপাতাল থেকে ছুটি, জ্যেতিপ্রিয়কে হেফাজতে নিয়ে সোজা সিজিও-তে ED

Date:

Share post:

জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা এখন স্থিতিশীল। সোমবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। সোমবার বিকেলেই মেডিক্যাল বোর্ডের জরুরি বৈঠকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এ খবর। গত শুক্রবার আদালতে অসুস্থ হয়ে পড়ায় ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিনে একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।

এদিন হাসপাতাল থেকে হেঁটেই বেরোন জ্যোতিপ্রিয় মল্লিক। এর পর তাঁকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে তাঁকে নিয়ে পৌঁছন ইডির আধিকারিকেরা। আদালতের নির্দেশে, এ বার মন্ত্রীর ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শুরু হল। জ্যোতিপ্রিয়কে নিয়ে সিজিও-তে পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই ইডি দফতরে যান তাঁর দাদা দেবপ্রিয় মল্লিক এবং বালু-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক।

আরও পড়ুন- আবগারি দু.র্নীতি মা.মলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব ইডির

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...