Saturday, April 4, 2026

ইন্দিরা গান্ধীর মৃ.ত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দু শেখর রায়ের

Date:

Share post:

৩১ অক্টোবর ১৯৮৪, তারিখটা এখনও জ্বলজ্বল করছে সকলের মনে। আজ থেকে ৩৯ বছর আগে এই দিনেই নিজের দেহরক্ষীর গুলিতে খুন হন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করেন নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং। গুলি করেছিলেন সতবন্ত সিংও। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy)। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, যতদিন সূর্য চন্দ্র থাকবে, ততদিন ইন্দিরা গান্ধীর নাম থাকবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লির শক্তি স্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ মাস পর্যন্ত এবং আবার ১৯৮০ সালের জানুয়ারি মাস থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন ইন্দিরা গান্ধী। অনেকেই বলেন নিজের মৃত্যুর আঁচ পেয়েছিলেন নেহেরু কন্যা। নিজের মৃত্যুর আগের দিন ভুবনেশ্বরে শেষ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেখানে স্ক্রিপ্টে লেখা কোনও বুলি নয় বরং নিজের কথাই বলতে শুরু করেছিলেন ভারতের প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী। “আমি জীবিত থাকি অথবা না থাকি, আমার জীবন যথেষ্ট দীর্ঘ হয়েছে। এই জীবনে আমরা গর্ব রয়েছে, পুরো জীবনটাই আমি মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি। নিজের শেষ নিশ্বাস নেওয়া পর্যন্ত এই কাজটাই করে যাব। আমার রক্তের প্রতিটা বিন্দু ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে।” এই বক্তব্যের ঠিক পরের দিনই খুন হন ইন্দিরা গান্ধী।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...