Saturday, May 16, 2026

বিজেপি নেতারা চোর-লম্পট, দলত্যাগী নেত্রীর পোস্ট ঘিরে অস্বতিতে গেরুয়া শিবির

Date:

Share post:

নাম না করে দলের রাজ্য নেতা থেকে মণ্ডল সভাপতি, সকলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির এক দলত্যাগী মহিলা নেত্রী। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গেরুয়া শিবিরে। উত্তরপাড়ার ওই দলত্যাগী দাপুটে নেত্রী দলের বাইরে এসে যে যে অভিযোগ করছেন, দলের মধ্যেও অনেক তাকে সমর্থন করেছেন।
আদি বিজেপি কর্মীরা অনেকেই মনে করছেন, তাঁদের কথাই রাখঢাক না রেখে বলে দিয়েছেন নেত্রী। ফলে লোকসভা ভোটের আগে শ্রীরামপুর সাংগঠনিক জেলায় প্রবল অস্বস্তিতে বিজেপি।

এক সময় উত্তরপাড়ায় বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত ছিলেন কাকলি ভট্টাচার্য। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০২২ সালে তিনি পদত্যাগ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। দিনকয়েক আগেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে এক মহিলা কর্মী দলীয় তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটি ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই কাকলিদেবীর পোস্ট নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়াল।

ওই পোস্টে কাকলিদেবী বলেছেন, ‘আমাকে বিজেপি নেত্রী বা কর্মী বলবেন না। তাতে আমার লজ্জা লাগে। আমি একজন সমাজসেবী। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করব’। দলের মণ্ডল সভাপতি, জেলা সভাপতি ও রাজ্য নেতাদের চোর-লম্পট বলে তোপ দেগেছেন তিনি। বলেছেন, ‘আমি ওদের ভিতরে থেকে দেখেছি, প্রত্যেকে চোর ও লম্পট। আমি সব জানি। তাঁরা কী চুরি করেছেন, সব জানি। সেকারণে, আগেই আমি বিজেপি ছেড়েছি। আগে নিজেরা ঠিক হোন। তারপর অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে যাবেন। মানুষকে ধাপ্পা দিয়ে কোনও লাভ হবে না’।

আরও পড়ুন:ফোন হ্যা.ক করতে চাইছে কেন্দ্র! বি.স্ফোরক অভি.যোগ তৃণমূল সাংসদ মহুয়ার

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...