Saturday, March 14, 2026

“রবীন্দ্রনাথের অবজ্ঞা মেনে নেওয়া হবে না”, বিশ্বভারতী ফলক বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল

Date:

Share post:

এখনও বসানো হয়নি শান্তিনিকেতনের হেরিটেজ ফলকে নাম নেই রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Tagore)। কবিগুরুকে এমন অবজ্ঞা নিয়ে আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati) বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভ শুরু করেছে। এবার বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

 

রাজ্যপালের কথায়, ”এমন কিছু মুল্যবোধ আছে যার সঙ্গে আপোস করা যায় না। চিরন্তন সত্য, চিরন্তন আবেগ কখনও বদলায় না। প্রত্যক ভারতীয় যাঁরা জনগনমন গান, তাঁদের হ্রদয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আলাদা আবেগ ও সম্মান রয়েছে। সেই সম্মানের প্রতি সকলেরই যত্নশীল হওয়া প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর দেশের সংস্কৃতিকে এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাই এমন কোনও উদাহরণ তৈরি করা উচিত নয়, যেখানে গুরুদেব উপেক্ষিত হন। গুরুদেবের অবজ্ঞা মেনে নেওয়া হবে না।”

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে ইউনেস্কো। এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে ৩টি শ্বেত পাথরের ফলক বসানো হয়। যেখানে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম থাকলেও কোনও এক অজানা কারণে ব্রাত্য করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকেই। যা নিয়ে উপাচার্য ও বিশ্বভারতী কর্তপক্ষের বিরুদ্ধে সমালোনায় সরব হয়েছে বিভিন্ন মহল। রাজ্যপাল এর আগেও বিষয়টি নিয়ে উপাচার্যের জবাব তলব করেছিলেন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...