Saturday, June 27, 2026

বাইক দুর্ঘ.টনায় রাস্তায় ছি.টকে পড়লেন পরিচালক, সেলফিতে মজলেন স্থানীয়রা!

Date:

Share post:

বাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা অপর একটি বাইকের ধাক্কায় দিল্লির রাস্তায় ছিটকে পড়লেন তথ্যচিত্র নির্মাতা পীযূষ পাল (Piyush Paul), বয়স ৩০। দীর্ঘক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন তিনি কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলেন না। উল্টে কেউ গোটা ঘটনার ভিডিও করলেন কেউ আবার সেলফিতে (Salfie )মজলেন। রাজধানীর বুকে এমন অমানবিক কাণ্ডে (Unbelievable incident in Delhi) হতবাক নেট দুনিয়া।

গত ২৮ অক্টোবর দিল্লির পঞ্চশীল এলাকায় লেন পরিবর্তনের সময় পীযূষের বাইকে ধাক্কা মারে অন্য একটি বাইক। গাড়ির গতি বেশি থাকায় ছিটকে গিয়ে মাঝ রাস্তায় পরিচালক। এরপর ঘাতক বাইক পীযূষকে বেশ খানিকটা হেঁচড়ে নিয়ে যায়। গুরুতর জখম হয়ে রাস্তাতে কাতরাতে থাকেন রক্তাক্ত যুবক। কিছু মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। চুরি যায় পীযুষের মোবাইল ফোন ও গো-প্রো ক্যামেরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পীযূষ ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করতেন। মৃতের বন্ধুদের আক্ষেপ আরেকটু আগে যদি উদ্ধার করা যেত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতেন যুবক। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...