Sunday, March 15, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং শ্রেয়সের, মন কেড়েছে গাভাস্করের

Date:

Share post:

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। ৫৬ বলে তিনটে চার এবং ছ’টা ছক্কা দিয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। চলতি বিশ্বকাপে শুরু দিকে একেবারেই ফর্মে ছিলেন না শ্রেয়স। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শর্ট-পিচ বলের বিরুদ্ধে শ্রেয়সের আক্রমনাত্মক ব্যাটিং সকল ত্রুটি এবং সব ধরণের সমালোচনার জবাব দেয়। বিশেষজ্ঞরা মনে করেন শ্রেয়সের এই ইনিংসের সময়ে তাঁর একটি ইতিবাচক মানসিকতা দেখা গিয়েছিল। আর এই ব‍্যাটিং-এ মন কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের।

শ্রেয়সের ব‍্যাটিং নিয়ে গাভাস্কর বলেন, “শ্রেয়স যেভাবে খেলছিলেন তাতে বেশ চাপে পড়ে গিয়েছিল। বারবার শ্রেয়স যেভাবে আউট হচ্ছিলেন তাতে সকলেই তাঁকে নিয়ে প্রশ্ন তুলছিলেন। বলা হয়েছিল হার্দিক দলে ফিরলে শ্রেয়সের কী হবে? বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে ছিল শ্রেয়সের ভবিষ্যত। বলা হয়েছিল হার্দিক দলে ফিরলে, রাহুল চারে, সূর্য পাঁচে এবং হার্দিক ছয়ে খেলবেন। এই সময়ে শ্রেয়সের কাছে দলে জায়গা ধরে রাখার চাপটা ছিল। সকলে দেখতে চেয়ে ছিল যে এই সময় শ্রেয়স শর্ট বল সামলাতে পারেন কিনা। হ্যাঁ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি শর্ট বলটা ভালোই খেলেছেন। এটি দেখায় যে তিনি কত ভালো ব্যাটার।”

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...