Sunday, March 15, 2026

নেপালের ভূমিক.ম্পে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা!

Date:

Share post:

মধ্যরাতের কম্পনে বিধ্বস্ত পড়শি রাষ্ট্র নেপাল (Earthquake of Magnitude in Nepal)। কম্পনের অভিঘাত মাত্রা ছিল প্রায় ৬.৪। এখনও পর্যন্ত যা খবর তাতে মৃ.ত এবং আহ.ত মিলিয়ে সংখ্যাটা ২৫০ ছাড়িয়েছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বিল্ডিং। কম্পন এতটাই তীব্র ছিল যে তা অনুভূত হয় ভারতের বিভিন্ন রাজ্যে। মধ্যরাতে দিল্লি- এনসিআর, অযোধ্যা, লখনৌ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে। বাদ পড়েনি কলকাতাও (Kolkata)।

শুক্রবার রাত এগারোটার কিছু পরে আচমকাই ভূমিকম্প হয় নেপালে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে। একাধিক বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। ধ্বংসস্তূপ সরাতেই উদ্ধার হচ্ছে লাশের পাহাড়। এখনও পর্যন্ত ১২৮ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত প্রায় শতাধিক। পশ্চিম রুকুম এবং জাজারকোট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...