Friday, May 8, 2026

রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের ”অ.নুপ্রবেশকারী” বলে তো.প শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

ফের রাজ্যপাল (Governor)। নিযুক্ত উপাচার্যদের একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তিনি রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের কটাক্ষ করে “অনুপ্রবেশকারী” সম্মোধন করলেন। এদিন শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট উপাচার্যদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “রাজ্যপাল তথা আচার্য নিযুক্ত উপাচার্যরা সকলে অনুপ্রবেশকারী। কারণ, সুপ্রিম কোর্টই (Supreme Court of India) জানিয়ে দিয়েছে, রাজ্যপাল যে প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন, তা বেআইনি।”

শিক্ষামন্ত্রীর আরও সংযোজন, “আমাদের এখানে শিক্ষা সম্মেলন করেছে সিআইএ। আমাদের দফতরের সঙ্গে সমন্বয় ছিল। বৈধ অনুমোদনক্রমে যাঁরা পদাধিকারী রয়েছেন তাঁদেরই তো ডাকব। আমার মনে হয় না, অনুপ্রবেশকারীদের এখানে ডাকার প্রয়োজনীয়তা আছে।”

উল্লেখ্য, রাজ্যে শিক্ষা সম্মেলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্য উপস্থিত ছিলেন না। যা নজিরবিহীন। তাঁদের অনেকেই এবার শিক্ষা সম্মেলনে আমন্ত্রণ পাননি বলেই জানা গিয়েছে। যা নিয়ে শনিবার শিক্ষামন্ত্রীর দাবি, যাঁরা বৈধ উপাচার্য নন, তাঁরা আমন্ত্রণ পাননি। তাঁরা ‘অনুপ্রবেশকারী’!

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...