Tuesday, April 28, 2026

পেঁয়াজের মূল্যে আ.গুন! কখন কমবে দাম? রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের

Date:

Share post:

পেঁয়াজের দামেই চোখে জল মধ্যবিত্তর। রান্নার একটি গুরুত্বপূর্ণ উপকরণ পেঁয়াজ। কিন্তু সব বাজারেই চড়া দামে বিকোচ্ছে। কলকাতার বিভিন্ন বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণের রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে শনিবার টাস্কফোর্সের সদস্যরা আজ বাগমারি ও মানিকতলা বাজারে হানা দেন। পেঁয়াজসহ অন্যান্য শাকসবজির দাম খতিয়ে দেখেন তারা। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এবার দেওয়া হল এক কড়া বার্তা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। আরও জানা গিয়েছে, এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে।

এদিকে নাসিক থেকে আসা পেঁয়াজ বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দামে সরবরাহ করার জন্য রাজ্যে পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ জানিয়ে টাস্ক ফোর্স রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। টাস্ক ফোর্সের অভিযোগ, কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে সূত্রের খবর, এরই মাঝে একটি মেসেজের জেরে নাকি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সূত্রে খবর, নাসিকের ব্যবসায়ীদের কাছে একটি মেসেজ পৌঁছে গিয়েছে যেখানে বলা হয়েছে, ‘৯ থেকে ১৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে বাজার বন্ধ থাকবে।’ এরপরই একলাফে দাম কমেছে পেঁয়াজের। এদিকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যে উৎপাদিত সুখ সাগর পেঁয়াজ বাজারে চলে আসবে বলে টাস্ক ফোর্স এর তরফে জানানো হয়েছে।

অন্যদিকে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে শনিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টল গুলিতে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। বিভিন্ন জেলার মোট ৪৭৮ টি সুফল বাংলার স্টল থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- “সংসদ নতুন আইন করতে পারে, কিন্তু রায় বাতিল কখনোই নয়”: ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

Related articles

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...