Saturday, May 16, 2026

জন্মদিনেই সচিনের রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট, কোনরকম চাপে কোহলি? মুখ খুললেন দ্রাবিড়

Date:

Share post:

আগামিকাল ইডেনে মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মারা। তারওপর আবার ফর্মে থাকা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। তাই আগামিকালের ম‍্যাচ ঘিরে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। এই ম‍্যাচের টিকিট নিয়ে হাহাকার।

আগামিকাল ৩৫ ছোঁবেন বিরাট। আগামিকালই আবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে ভারত। তাই অনেকেরই আশা, এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে ৪৯তম শতরান পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন তিনি। এই নিয়ে ইডেনে নামার আগে কি কোনও রকম চাপে রয়েছেন কোহলি? এই নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় জানান, কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন।

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে। বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

আরও পড়ুন:স্রোতে গা ভাসানোর চেষ্টা আনন্দ বোসের, রাজভবনের লনেই ম‍্যাচ দেখানোর উদ্যোগ

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...