Friday, April 3, 2026

নির্বাচনী সভা থেকেই কেন বিনামূল্যে রেশনের ঘোষণা? মোদির বিরুদ্ধে এবার কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

শনিবারই ছত্তিশগড়ে (Chattisgarh) আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন (Ration) সরবরাহ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন নির্বাচনী সভা থেকে কীভাবে এমন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। এবার বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের(ECI) কাছে নালিশ জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে (Saket Gokhale) এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি জানিয়েছেন। শনিবার ছত্তিশগড়ের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেব। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।

তবে সাকেতের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচিকে সম্প্রসারিত করার কথা ঘোষণা করেছেন। এটা তো পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত। সেটা তো যে কোনও সময়ই ঘোষণা করা যেত। কিন্তু প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের দুর্গে নির্বাচনী সভার মধ্য়েই এসব ঘোষণা করলেন। সেই সময়টাকেই তিনি বেছে নিলেন এই সংক্রান্ত ঘোষণার জন্য। সাকেত নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নির্বাচন কমিশনের আইন বলছে, নির্বাচনী পর্বের সময় রাষ্ট্রের মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করাটা একেবারেই ঠিক নয়। আমি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছি। প্রধানমন্ত্রী এই মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই ধরনের ঘোষণা ৫ রাজ্যে বিধানসভা ভোটকে প্রভাবিত করতে পারে।

এছাড়াও তৃণমূল সাংসদ সাকেত গোখলে জানান, এটা একটা সরকারি ঘোষণা। যা হওয়া উচিত সরকারি স্তরে। যে কোনও জায়গা থেকে যে কোনও মন্ত্রী এটা করতে পারতেন। কিন্তু প্রধানমন্ত্রী সেটা করলেন ছত্তিশগড়ের একটি ভোটপ্রচারের সভায়। আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোট ঘোষণা হয়ে গেলে কোনও রাজ্যে এই ধরনের সরকারি প্রকল্পের ঘোষণা করা যায় না। এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন। তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনকে চিঠি লিখেছেন।

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...