Sunday, May 31, 2026

১৯ নভেম্বর খেলা হবে ‘ওয়ার্ল্ড টে.রর কাপ’! এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ানোর হু.মকি খা.লিস্তানি নেতার

Date:

Share post:

আগামী ১৯ নভেম্বর মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের ফাইনাল (World Cup Final)। আর সেই দিনই এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত পান্নু! আর এমন হুমকি বার্তা ছড়িয়ে পড়তেই গোটা দেশে শোরগোল পড়েছে। পাশাপাশি জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (Sheikhs For Justice) বারবারই দেশে নাশকতার ছক কষে। আর সেই সংগঠনের নেতা পান্নু সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেছেন। সেখানে স্পষ্টভাবে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় পান্নু বলেছেন, ১৯ নভেম্বর শিখ সম্প্রদায়ের কোনও ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। তা না হলে যেকোনও মুহূর্তে জীবনহানির ঘটনা ঘটতে পারে। ওই দিন ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ থাকবে। মোদি সরকারকে পান্নুনের হুঁশিয়ারি, ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ রাখুন। পাঞ্জাব স্বাধীন হলে দিল্লি বিমানবন্দরের নাম বদলে বিচ্ছিন্নতাবাদীদের নামে রাখা হবে বলেও ঘোষণা করেছেন পান্নুন।

ভিডিও বার্তায় আরও বলা হয়েছে, ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের দিন ওয়ার্ল্ড টেরর কাপ খেলা হবে। গোটা বিশ্বের কাছে এটা তুলে ধরা হবে, নির্বিচারে শিখদের হত্যা করা হচ্ছে। আর এর পিছনে রয়েছে ভারত সরকার। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পান্নুন।

 

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...