Saturday, March 14, 2026

সরকারি আধিকারিককে কু.পিয়ে খু.নের ঘটনায় ত.দন্তের নির্দেশ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিজের বাড়িতেই খুন হলেন কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব দফতরের ডেপুটি ডিরেক্টর। জানা গিয়েছে, শনিবার রাতে স্বামী ও ছেলের অনুপস্থিতিতে কুপিয়ে খুন করা হয় প্রতিমা নামের ওই উচ্চপদস্থ আধিকারিককে।কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর সুব্রমন্যাপোরা এলাকার বাড়িতে গত আট বছর ধরে থাকতেন ৪৫ বছরের প্রতিমা এবং তাঁর পরিবার। শনিবার তাঁর স্বামী এবং ছেলে বাড়ি ছিলেন না। তাঁরা শিবমোগা জেলার তীর্থহল্লিতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কাজের পর প্রতিমাকে বাড়িতে পৌঁছে দেন ড্রাইভার।প্রাথমিক তদন্তে অনুমান, রাত সাড়ে আটটা নাগাদ খুন হন তিনি।

রবিবার সকালে মৃতার ভাই বাড়িতে এসে বোনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তিনিই পুলিশে খবর দেন তিনি।দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রতিমার ভাই জানান, শনিবার রাতে বারবার ফোন করলেও বোনকে ফোনে পাননি। দক্ষিণ বেঙ্গালুরুর ডিসিপি রাহুল কুমার শাহাপুরওয়াদ বলেন, ফরেনসিক এবং পুলিশের অন্য একটি দল তদন্ত করছে।দ্রুত তদন্তের জন্য তিনটি টিম গঠন করা হয়েছে।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...