Monday, June 22, 2026

ইডেনে ‘মাইলস্টোন সেঞ্চুরি’! কোহলিকে উপহার সিএবি-র, অভিভূত ‘নায়ক’

Date:

Share post:

ঠিক ১৪ বছর আগে এই ইডেন গার্ডেন্সেই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন। সেটা একদিনের ক্রিকেটেই। সেই ইডেনেই শচীন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়া কেরিয়ারের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরিটাও এল। তাও আবার নিজের ৩৫তম জন্মদিনে। বিরাটকে জন্মদিনের উপহার দেওয়ার পরিকল্পনাটা আগেই নিয়েছিল সিএবি। মাইলস্টোন সেঞ্চুরিতে সিএবি-র উপহারের গুরুত্বটাও যেন কয়েকগুণ বেড়ে যায়।

ম্যাচ শেষে ইডেনের ড্রেসিংরুমে গিয়ে বিরাটের হাতে জন্মদিনের উপহার হিসেবে সোনার জল করা বিশেষ স্মারক ব্যাট উপহার দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন অন্যান্য কর্তারাও। সোনার ব্যাটে লেখা বিরাটের ৩৫ বয়স সংখ্যা। সিএবি-র উপহার দেওয়া কেক কাটেন বিরাট। ইডেনের ভালবাসা ও উপহার পেয়ে আপ্লুত নায়ক। ভারতের জয় দেখার পাশাপাশি বিরাট কীর্তির আশায় ইডেনের গ্যালারি ভরিয়েছিলেন ভক্তরা। দর্শকদের অনেকের মুখেই দেখা গিয়েছে বিরাট মুখোশ। জোড়া প্রত্যাশাপূরণে উৎসব তাই রঙিন। রাতের আতসবাজির রোশনাইয়ে মায়াবী ইডেন। বিরাট মায়াও।

আরও পড়ুন- সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...