Friday, May 8, 2026

চিন্তা বাড়াচ্ছে দিল্লি! দূষণ নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

Date:

Share post:

রবিবারই দিল্লির দূষণের (Delhi Pollution) আসল ছবি প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নাম উঠে এসেছে রাজধানী শহরের। আর এমন রিপোর্ট সামনে আসতেই চোখ কপালে উঠেছে দেশবাসীর। তবে সময় যত গড়াচ্ছে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ তো নেইই, উল্টে সোমবার দিল্লিতে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ৪৬০। সোমবার সকালে সেই মাত্রা ৪৮৮ ছুঁয়েছে। কিন্তু এখন কী করলে দূষণের মাত্রাকে কমানো যায়, তার উপায় খুঁজতে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান ‘অত্যন্ত ভয়ানক’ পর্যায়ে রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শ্বাসকষ্ট, চোখ জ্বালার মতো উপসর্গ দেখা দিচ্ছে। পরিবেশবিদরা জানাচ্ছেন, দিল্লিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে শুধু মানুষের উপরই প্রভাব পড়ছে না, পশুপাখিদের উপর প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে, দিল্লি পুরনিগম দূষণ পরিস্থিতি আয়ত্তে আনতে ৫১৭টি নজরদারি দল গঠন করেছে। ১,১১৯ জন আধিকারিককে রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। রাস্তায় জল ছেটানো হচ্ছে। স্মগ গান দিয়ে ধোঁয়াশা কাটানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হচ্ছে না।

এদিকে দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দিল্লির প্রাথমিক স্কুলগুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে কেবল ৩ এবং ৪ নভেম্বর রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে বলে জানানো হয়েছে। ওই ক্লাসগুলি অনলাইনে করার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে খবর।

 

 

 

 

Related articles

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...