Thursday, June 25, 2026

জুনিয়র বচ্চনের সঙ্গে দাম্পত্যে দূরত্ব, ফের কাছাকাছি ঐশ্বর্য-সলমন!

Date:

Share post:

কমছে দূরত্ব, কাছাকাছি আরও একবার। বলিউড (Bollywood)খবরের প্রতিবেদনে এই ধরণের লেখা মানেই যেন মনে হয় সিনেমার চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে। আসলে সিনে অভিনেতাদের জীবনটা সত্যি অনেকটা গল্পের মতোই হয়ে গেছে। তাইতো কে কার সঙ্গে ব্রেক আপ করল আর কে কার প্রেমে পাগল হল তাই নিয়ে চলে অবিরাম আলোচনা। গত কিছুদিন ধরেই বচ্চন পরিবারের (Bachchan Family) নানা ঘটনা শিরোনামে। কখনও জয়া-ঐশ্বর্য সম্পর্কের সমীকরণ আবার কখনও জুনিয়র বচ্চনের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরীর দাম্পত্যে দূরত্ব, ভাইরাল নিউজ তৈরি হতে বেশি সময় লাগেনি। এবার বচ্চন বধূর জীবনে তাঁর প্রাক্তনের আগমন নিয়ে মায়ানগরীতে ফিসফাস। অফস্ক্রিন ‘হাম দিল দে চুকে’ কেমিস্ট্রি ফিরল মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে (Manish Malhotra Diwali Party)। ‘একা’ ঐশ্বর্যর (Aiswariya Rai Bachchan)পাশে দাঁড়ালেন সলমন (Salman Khan)! সত্যি কি তাই?

এই দিওয়ালি পার্টিতে নীতা আম্বানি থেকে রেখা, আদিত্য রয় কাপুর থেকে শ্রীদেবী কন্যা, সস্ত্রীক সিদ্ধার্থ মালহোত্রা সকলেই হাজির ছিলেন। তবে আসল নজর ছিল ঐশ্বর্য আর সলমনের দিকে। গত ১ নভেম্বর বিশ্ব সুন্দরীর জন্মদিনের গোল্ডেন জুবিলিতে কোনও উদযাপনই ছিল না জলসায়। স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)নামমাত্র জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ঐশ্বর্যকে। বাকি কেউ কিছু বলেননি। তাতেই পারিবারিক ভাঙন বেশ চোখে পড়েছে। শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দাও জন্মদিনে শুভেচ্ছাবার্তা না পাঠালেও আরাধ্যা এবং মা বৃন্দা রাইয়ের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন ঐশ্বর্য। এবার মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও যেন সেই ছবিটাই ধরা পড়ল। লাল পোশাকে গালিচায় মোহময়ী নায়িকা। কিন্তু জুনিয়র বচ্চন কই? বরং সাধারণ টি-শার্ট, ডেনিম লুকে পাশে হাজির বলিউডের ‘টাইগার’। গুঞ্জন শুরু। দুজনে কথা বললেন কীনা সেটা জানা যায়নি। তবে এভাবে এক পার্টিতে তাঁদের দেখে অনেকেই বলছেন “গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি?” মুখে কুলুপ বি-টাউনের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...