Wednesday, February 25, 2026

স্বস্তিতে শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা, ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ক্ষমতায়

Date:

Share post:

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এদিন শ্রীলঙ্কার আদালত জানিয়ে দিয়েছে, আপাতত দু’সপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই। দু’সপ্তাহ পর এই মামলা নিয়ে আদালতে হবে শুনানি। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে।

জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘের নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার থাকবে। আপাতত ১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তারপর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হবে।

চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারে লঙ্কানরা। এই হারের পরই সরব হন সেদেশের ক্রীড়ামন্ত্রী। নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন। এরপর শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেন রোশন রণসিংঘে। সেখানে নতুন সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। যেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন। তবে আপাতত কোনও কাজ করতে পারবে না এই কমিটি।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, তবুও পাকিস্তানের বিরুদ্ধে একটা ম‍্যাচ ভুলতে পারছেন না বিরাট

 

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...