Saturday, May 30, 2026

ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি, জন্মদিনে অভিষেককে নোটিশ ইডির, হাজিরা বৃহস্পতিবার

Date:

Share post:

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের।নরেন্দ্র মোদি সরকার। গোটা দেশে বেছে বেছে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের টার্গেট করছে বিজেপি। এবং তাঁদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে। এই যেমন, জন্মদিনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির নোটিশ। নিয়োগ মামলায় আগামিকাল ৯ নভেম্বর সিজিওতে তলব করা হয়েছে। অভিষেককে। অসমর্থিত সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করতে তিনি ইডির মুখোমুখি হবেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকে দ্বিতীয়বার তলব করল ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, অভিষেককে বার বার টার্গেট করা হচ্ছে। রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা। তবে অভিষেককে যতবার তলব করা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, যত ইডি-সিবিআই ডাকবে, ততই স্টেটাস বাড়বে।

উল্লেখ্য, এই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত ৩ অক্টোবর নোটিশ পাঠানো হয়েছিল অভিষেককে । কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সিজিওতে যেতে পারেননি। তার আগেও বিভিন্ন মামলায় কখনও কলকাতায়, কখনও দিল্লিতে তলব করেছিল ইডি। বেশিরভাগ ক্ষেত্রেই টানা ৯ থেকে ১০ ঘন্টা ইডি দফতরে ছিলেন তিনি। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।

 

Related articles

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...