Thursday, May 14, 2026

ফের যু.দ্ধবিরতি লঙ্ঘন! পাক সেনাদের গু.লিতে নি.হত জওয়ান, আন্তর্জাতিক সীমান্তে চা.ঞ্চল্য

Date:

Share post:

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমান্তে হামলা পাকিস্তানি রেঞ্জার্সের (Pak Rangers)। এদিকে পাক সেনাদের গুলিতে এক জওয়ান (BSF) নিহত হয়েছেন বলে খবর। তবে থেমে থাকেনি সীমান্তরক্ষী বাহিনীও। পাল্টা দিয়েছে তারাও। বিএসএফ সূত্রে খবর, বুধবার মধ্য রাতে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে গুলির লড়াই চলে।

বিএসএফের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ৮-৯ নভেম্বর মধ্যরাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন জওয়ানরা। প্রতিদিনের মতো এদিনও তাঁরা নিয়ম মতোই টহল দিচ্ছিলেন বলে খবর। এমন সময় আচমকাই পাক রেঞ্জার্সরা গুলি চালায়। পাল্টা দেয় ভারতও। এদিকে গুলির লড়াইয়ে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। পরে তাঁকে রাত একটা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে এতে লাভের লাভ কিছুই হয়নি। পরে ওই জওয়ান নিহত হন।

এদিকে, ঘটনার জেরে রামগড় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই প্রথম নয়, বিগত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাল। এর আগে, গত ২৮ অক্টোবরও পাকিস্তান সেনা ভারতের দিকে গুলি চালায়। সংঘর্ষের জেরে মর্টারের আঘাতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন।

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...