Thursday, May 14, 2026

হাওড়ায় হনুমান জুটমিলের ছাদ ভেঙে দু.র্ঘটনা! অনেক শ্রমিকের আটকে থাকার আ.শঙ্কা

Date:

Share post:

নির্মাণের (Construction) কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা। ভেঙে পড়ল হাওড়া হনুমান জুটমিলের (Hanuman Jute Mill) ছাদ। দুর্ঘটনায় কয়েক জন শ্রমিকের (Workers) চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। পাশাপাশি ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাওড়ার (Howrah) মালিপাঁচঘ়ড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান চটকলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ৬টা নাগাদ চটকলের শ্রমিকদের একটি অংশের ডিউটি শেষ। অন্য শ্রমিকরা শিফটের কাজ বুঝে নেওয়ার আগে আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চটকলের ছাদের একটি অংশ। কয়েক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছয় বালি এবং লিলুয়া থানার পুলিশও। হাজির হন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এদিকে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে দমকল, বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে বুলডোজার এনে চলছে উদ্ধারকাজ। আর শুক্রবার সকালের দুর্ঘটনাকে কেন্দ্র করে মিল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, ধ্বংসস্তূপের তলায় কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে। তার আগে এখনই কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে, জুটমিল শ্রমিকদের অভিযোগ, কারখানার মেরামতি এবং সংস্কারের কাজে মিল কর্তৃপক্ষের নজর নেই। এই বিপর্যয়ের নেপথ্যে কর্তৃপক্ষের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল তুলছেন শ্রমিকরা।

 

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...