Saturday, May 9, 2026

সুপ্রিম কোর্টে নয়া ইনিংস শুরু ‘মিট্টি ক্যাফে’র! সকলকে আসার আহ্বান প্রধান বিচারপতির

Date:

Share post:

বিশেষভাবে সক্ষমদের (Specially Abled) জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে বড় উদ্যোগ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এবার দেশের শীর্ষ আদালতের ভিতরেই খুলল ক্যাফে (Cafe)। যা চালানোর দায়িত্ব রয়েছে বিশেষভাবে সক্ষমদের হাতেই। শুক্রবারই এই ক্যাফের উদ্বোধন করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। আর সুপ্রিম কোর্টের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব মহলই।

জানা গিয়েছে, প্রধান বিচারপতির এজলাসের সামনেই খুলেছে সেই “মিট্টি ক্যাফে”। আর সেই ক্যাফে চালাচ্ছেন দৃষ্টিহীন, সেরিব্রাল পলসিতে আক্রান্তরা। তবে এদিন ক্যাফেটির উদ্বোধনের সময় কোর্ট চত্বরে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উদ্বোধনের পর প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই ক্যাফেতে আসার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

‘মিট্টি ক্যাফে’-র পরিচালনায় রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে কাজ করে। ২০১৭ সাল থেকে এই কাজ শুরু করে সংগঠনটি। সারা দেশে মোট ৩৫টি ক্যাফে ইতিমধ্যেই খুলেছে এই সংগঠন, যেগুলির দায়িত্বে আছেন বিশেষ ভাবে সক্ষম মানুষজন।

 

Related articles

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...