Saturday, March 14, 2026

ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনে বসতি স্থাপনের নি.ন্দা প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের, সমর্থন ভারতের

Date:

Share post:

ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনে বসতি স্থাপনের নিন্দা জানিয়ে প্রস্তাব এনেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই প্রস্তাবের সমর্থনে ভোট দিল ভারত-সহ অধিকাংশ সদস্য রাষ্ট্র। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ইজরায়েল-হামাসের মধ্যে চলতি সংঘাতে যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে গরহাজির থেকেছিল ভারত। ভারতের সেই অবস্থান নিয়ে চর্চা শুরু হয় দেশে-বিদেশে। কেন্দ্রের শাসকদল বিজেপির সমালোচনায় সরব হয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। এ বার ভারত রাষ্ট্রপুঞ্জে বসতি স্থাপন নিয়ে নিন্দা প্রস্তাবের সমর্থনে ভোট দিয়ে ইজরায়েল-হামাস সংঘাতে ‘ভারসাম্যের নীতি’ বজায় রাখল।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষায় জোর দিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “যখন সন্ত্রাসবাদ আমাদের ক্ষতি করে, তখন সেটিকে গুরুত্ব দেব, আর অন্যরা সন্ত্রাসবাদের শিকার হলে, সেটাকে গুরুত্ব দেব না— এমন অবস্থান নিলে আমাদের কোনও বিশ্বাসযোগ্যতা থাকবে না।” অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারত ভোট দেওয়ায়, তার প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লেখেন, খুব খুশি যে ভারত এই প্রস্তাবনার সপক্ষে ভোট দিল। ইজরায়েল যেভাবে বসতি স্থাপন করে প্য়ালেস্তাইন অধিগ্রহণ করছে, তা বেআইনি। ইজরায়েলের এই বিচ্ছিন্নতাবাদ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...