Thursday, May 14, 2026

জোড়া মৃ.ত্যুতে এখনও থমথমে জয়নগর, ধৃ.ত ২!

Date:

Share post:

জয়নগরে (Jaynagar) জোড়া মৃত্যুর জেরে থমথমে দোলুয়াখাটি (Doluakhati)। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার ভোরে গ্রামের ধর্মীয় প্রার্থনায় করতে যাওয়ার সময় জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের (TMC) অঞ্চল প্রধান সইফুদ্দিন লস্করকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে জনরোষে মৃত্যু হয় এক আক্রমণকারীর। গোটা ঘটনায় বিরোধীদের চক্রান্তের আঁচ পাচ্ছে রাজ্যের শাসকদল। ঘোলা জলে রাজনীতি করতে আজই ঘটনাস্থলে যাচ্ছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। মৃত্যু নিয়ে রাজনীতি করতে আসরে নেমেছে বিজেপি।

অগ্নিগর্ভ জয়নগরকে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। বেশ কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাবার পর সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন। খুনের ঘটনার তদন্তে নেমেছে রাজ্যের পুলিশ প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির সাহায্য নেওয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...