Tuesday, March 17, 2026

৩ বোনের কাছ থেকে ভাইফোঁটা নিলেন মন্ত্রী শোভনদেব

Date:

Share post:

তিনি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। সারা বছর রাজনীতির পাশাপাশি প্রশাসনিক কাজও সামলাতে হয়। উৎসবের দিনগুলিতে ব্যস্ত থাকতে হয় সামাজিকতায়।

আজ ভাইফোঁটা। বাঙালির অত্যন্ত আবেগের দিন। ভাইরা যে যেখানেই থাকুন না কেন এই দিনটায় অন্তত বোনের সঙ্গে দেখা করতে আসেন। রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যতিক্রম নয়।

ভাইফোঁটার দিন ফোঁটা নিতে বেরিয়ে পড়েছেন মন্ত্রী শোভনদেব। তাঁর ৩ বোন। আজ তাদের কাছ থেকেই ফোঁটা নিয়েছেন তিনি। শোভনদেববাবুর পছন্দের মিষ্টি কেশর লাড্ডু।

এদিকে ভাইয়ের খাবারের কথা মাথায় রেখে বোনেরা শোভনদেবের জন্য রান্না করেছেন মাছ, মাংস-সহ অন্যান্য পদ। কিন্তু শোভনদেবের ফোকাস মূলত ভাত, ডাল, আলু পোস্ত ও পোস্ত বড়ায়। সবমিলিয়ে ভাইফোঁটা চুটিয়ে উপভোগ করলেন মন্ত্রী শোভনদেব।

 

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...