Thursday, March 19, 2026

ধৌলির পর মালদহ ইন্টারসিটি! ভাইফোঁটার দিন সকালে ফের এক্সপ্রেস ট্রেনে আ.গুন আ.তঙ্ক  

Date:

Share post:

ভাইফোঁটার (Bhai Phonta) দিন সাত সকালে ফের আগুন (Fire) আতঙ্ক এক্সপ্রেস ট্রেনে। বুধবার সকালে হাওড়াগামী মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের (Maldah Intercity Express) ট্রেনের চাকা থেকে হু হু করে বেরোতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের (Birbhum) আমোদপুর স্টেশনে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদহ থেকে হাওড়ার উদ্দেশে রওনা হয়েছিল ট্রেনটি। তারই একটি কামরায় আগুন লেগে যায় বলে খবর। এদিন আমোদপুরে ট্রেন থামলে আতঙ্কে দ্রুত ট্রেনের কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরে রেলের আধিকারিকরা স্টেশনে পৌঁছে যান। পরীক্ষার পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় বলে খবর।

যাত্রীরা জানিয়েছেন, বুধবার মালদহ থেকে ট্রেন ছাড়ার পর সব স্বাভাবিকই ছিল। এক যাত্রী জানান, আচমকাই বি থ্রি কামরার যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করা হয়। এরপর আমোদপুর স্টেশনে ট্রেন থামলেই যাত্রীরা নেমে আসেন। তবে কীভাবে ওই আগুন লাগল, কোথা থেকে ধোঁয়া এল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রেলের আধিকারিকরা জানিয়েছেন, দূরপাল্লার ট্রেন হলে বড় বিপদ ঘটার সম্ভাবনা থাকত। এ ক্ষেত্রে যেহেতু ট্রেনের রুট দীর্ঘ নয়, সেকারণেই ট্রেনটিকে বিপদ বুঝে নিকটবর্তী স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেকারণেই কোনও সমস্যা হয়নি।

কয়েকদিন আগেই একইভাবে ধোঁয়া দেখা যায় পুরীগামী ধৌলি এক্সপ্রেসে। ওই ট্রেনের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছিল। আন্দুল স্টেশন পার হওয়ার পরই ঘটে যায় দুর্ঘটনা।

 

 

 

 

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...