Thursday, May 21, 2026

ঐশ্বর্যা রাই বচ্চনের কাছে ক্ষমা চাইলেন রাজ্জাক!

Date:

Share post:

প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব। বেশ কিছুদিন ধরে বাবর আজম সহ দলের প্রত্যেকেরই সমালোচনা করছেন রাজ্জাক। মঙ্গলবার বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সাংবাদিক বৈঠকে পিসিবির সমালোচনায় রাজ্জাক টেনে এনেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে। এ নিয়ে বিতর্ক শুরু হতেও দেরি হয়নি। শেষ পর্যন্ত এই ঘটনায় ক্ষমাই চাইতে হলো রাজ্জাককে।

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সাংবাদিক সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বর্যা রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তাঁর কাছে ক্ষমা চাইছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’

কী বলেছিলেন রাজ্জাক? তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বর্যা রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক শিশুর জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

রাজ্জাক যখন এ মন্তব্য করেন, তখন তাঁর দুই পাশে ছিলেন শাহিদ আফ্রিদি ও উমর গুল। রাজ্জাককে তাঁরা থামানোর চেষ্টা করেননি, উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে দিয়েছেন হাততালি। সেই ঘটনা নিয়ে আফ্রিদিও পরে মুখ খুলেছেন। পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার দাবি করেছেন, তিনি তখন রাজ্জাকের কথা বুঝতে পারেননি। আফ্রিদি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘বাড়ি ফেরার পর আমি ভিডিও ক্লিপ দেখেছি। বুঝতে পেরেছি রাজ্জাক ভুল বলেছে। যেহেতু সে ভুল বলেছে, আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পাঠাব।’

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...