Friday, April 24, 2026

৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রবিবার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন সামনে রেখে সব ধরনের সংঘাত ও সহিংসতা পরিহার করে সমাধান খুঁজতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‍্যাব স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসি-সহ ৭টি টহল দল মোতায়েন ছিল। এছাড়া রাজধানী ঢাকায় র‍্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। ইসির তফসিল ঘোষণার আগেই এর বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলো। এছাড়া আগামী সপ্তাহে হরতালের কর্মসূচি দিতে পারে তারা। ইতিমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত প্রায় গৃহীত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতারা।

আরও পড়ুন- ‘জিততেই হবে, স্বপ্ন সত্যি করার এর থেকে বড় সুযোগ আর পাব না’: শামি

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...