Saturday, June 13, 2026

চারতলা থেকে নিচে পড়ে দুই পায়ের হাড় গুঁড়ো! তরুণীর সফল অস্ত্রোপচার আর জি করে

Date:

Share post:

মোবাইলে রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা। চারতলা থেকে পড়ে গিয়ে দুই পা ভাঙল তরুণীর! দুই পায়ের হাড় কার্যত গুঁড়ো হয়ে যাওয়ায় পা বাদ দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। আপৎকালীন অস্ত্রোপচার করে তরুণীর পা বাঁচালেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। তরুণীর নাম তনিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। বাড়ি, উত্তর ২৪ পরগনার বিরাটিতে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির চারতলার ছাদে উঠে রিলস বানাচ্ছিলেন বছর সাতাশের তনিষ্ঠা। তখনই পা পিছলে নিচে পড়ে যান ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে। দুই পায়ের হাড় কার্যত গুঁড়ো হয়ে যাওয়ায় পা বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আপৎকালীন অস্ত্রোপচার করে চিকিৎসকরা শেষ চেষ্টা করেন এবং তাতেই পা ফিরে পান ওই তরুণী। তবে আরও বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হবে।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...