Monday, May 11, 2026

তেলেঙ্গানায় বড় ধাক্কা, বিজেপির ছেড়ে কংগ্রেসের পথে ‘লেডি অমিতাভ’

Date:

Share post:

নির্বাচনের বাকি আর মাত্র দু’সপ্তাহ, তার আগেই গেরুয়া শিবিরে জোর ধাক্কা। বিজেপি(BJP) ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি। তেলুগু চলচ্চিত্র জগতের ‘লেডি অমিতাভ’ নামে খ্যাত এই অভিনেত্রী কংগ্রেসের(Congress) যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি জি কিসান রেড্ডিকে(G Kishan Reddi) চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

বিজয়শান্তি যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছিল। কেননা দক্ষিণী অভিনেত্রী দলীয় কর্মসূচিতে সেভাবে অংশ নিচ্ছিলেন না। অবশেষে জল্পনা সত্যি করে দল ছাড়লেন বিজয়শান্তি (Vijayashanthi)। তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতে পা রাখেন ১৯৯৮ সালে। তাঁর প্রথম দল বিজেপি হলেও পরে তিনি নিজের দল গড়েছিলেন। সেই দল ‘তাল্লি তেলেঙ্গানা’ পরে যোগ দেয় কেসিআরের দলে। যদিও সেই সম্পর্কও টেকেনি। এরপর কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু সেখানেও তাঁর অবস্থান স্থায়ী হয়নি। ২০২০ সালে বিজেপিতে ফেরেন বিজয়শান্তি। যদিও তার আগের বছরই মোদিকে ‘জঙ্গির মতো দেখতে’ বলেছিলেন তিনি। এবার তিন বছর যেতে না যেতেই ফের বিজেপি (BJP) ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী। এখন দেখার তিনি পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দেন কিনা।

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...