Friday, June 26, 2026

ফাইনাল ম্যাচের আগেই দুঃ.সংবাদ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই মন খারাপ শামির

Date:

Share post:

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-অস্ট্রেলিয়া (India Australia) মহারণ। বিশ্বকাপের (World Cup) লড়াইয়ে কোন দল একে অপরকে টেক্কা দেয় সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। তবে রবিবার খেলা শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়লেন ভারতের নির্ভরযোগ্য স্তম্ভ মহম্মদ শামি (Md Shami)। রবিবার সকালেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসেই ছেলের খেলা দেখবেন শামির মা। কিন্তু তা একেবারেই যে সত্যি নয়, সেই খবর সামনে এল। সূত্রের খবর, এদিন হাইভোল্টেজ ম্যাচের আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শামির মা। রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন অঞ্জুম আরা (Anjum Aara)।

এদিকে অসুস্থ হওয়ার পরই উত্তর প্রদেশের আমরোহার একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয় তাঁকে। শামির মায়ের সঙ্গে বর্তমানে তাঁর মেয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সকালে বাড়িতেই শামির মায়ের প্রাথমিক চিকিৎসা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থই রয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই রবিবার সকালে মহম্মদ শামির সঙ্গে ফোনে কথা বলেন তাঁর মা। ছেলের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছাও জানান। তারপরই এমন খবরে শামি কিছুটা হলেও ভেঙে পড়েছেন বলে খবর।

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...